• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ২২,০০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার জামালপুর সদর থানা পুলিশের সফল অভিযান-

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১৪:২৩ অপরাহ্ণ
জামালপুরে ২২,০০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার জামালপুর সদর থানা পুলিশের সফল অভিযান-
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

২৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ দড়িপাড়া এলাকা, জামালপুর সদর জামালপুর সদর থানা পুলিশের এক অভিযানে ২২,০০০ (বাইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি বাসে জামালপুরের দিকে আসছে মাদককারবারিরা। বিষয়টি নিশ্চিত হয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুস সাকিব-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন: এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) আকরাম হোসেন, এএসআই (নিঃ) আমির হামজা, কনস্টেবল মোঃ হেকমত আলী, মোঃ জহুরুল ইসলাম, মোশাররফ হোসেন এবং নারী কনস্টেবল ফাতেমা আক্তার, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার ও শ্রাবণী আক্তার।

পরবর্তীতে শুক্রবার সকালে আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটে জামালপুর সদর থানাধীন দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরসের সামনে পাকা রাস্তায় বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন(১️)মোঃ আব্দুল মতিন (৪৭) পিতা-মৃত হাসমত আলী, গ্রাম: ডিগ্রীরচর পশ্চিমপাড়া, থানা: জামালপুর সদর।(২️)মোছাঃ শাহিদা বেগম (৩৫)পিতা-মোঃ আব্দুল সামাদ, স্বামী-মোঃ আব্দুল মতিন, গ্রাম: নুরুন্দি (ডিগ্রীরচর), থানা: জামালপুর সদর।

পুলিশ সুপারের বক্তব্য:
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন,“নবনিযুক্ত ওসি মোঃ নাজমুস সাকিব যোগদানের পরপরই দক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। তার পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ফলেই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। এটি জামালপুর জেলা পুলিশের জন্য একটি বড় সাফল্য। মাদক আমাদের সমাজের জন্য এক মহামারী, এবং জামালপুর জেলা পুলিশ মাদক নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”