এয়ারপোর্ট থানা পরিদর্শন করলেন আর এম পি পুলিশ কমিশনার

Mofossal Barta
প্রকাশিত June 21, 2024, 23:03 PM
এয়ারপোর্ট থানা পরিদর্শন করলেন আর এম পি পুলিশ কমিশনার
সংবাদটি শেয়ার করুন....

সেলিম রাজার রাজশাহী :

আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মো: নূর আলম সিদ্দিকী পুলিশ কমিশনার স্বাগত জানান। এরপর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ কমিশনার গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনের সময় পুলিশ কমিশনার পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে থানার সকল অফিসার ও ফোর্সকে নির্দেশ প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় এয়ারপোর্ট থানার ভাড়া নেওয়া নতুন ভবন পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: কুদরত-ই-খুদা শুভ, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রুবেল হকসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।