১৫ বছর পর ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনা

Mofossal Barta
প্রকাশিত November 28, 2026, 12:19 PM
১৫ বছর পর ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,
‎
‎শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে দীর্ঘ ১৫ বছর পর পর্দায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগে নতুন এই গান প্রকাশ পেয়েছে।
‎
‎
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের বার্তা: গানটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও…গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’ একই পোস্টে তিনি জানান, ‘ড্যাডি কুল’ গানের ‘কিং ভার্সন’ প্রকাশিত হয়েছে এবং আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। ভিডিও ও দুই তারকার সাজ: গানের ভিডিওতে রঙিন পার্টির আবহে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে দেখা গেছে শাহরুখ ও কারিনাকে। কালো শার্ট ও প্যান্টের সঙ্গে গয়না এবং পাকা-কালো চুলে পর্দায় এসেছেন শাহরুখ। কারিনাকে দেখা গেছে দুটি ভিন্ন সাজে। শুরুতে লাল গাউন, হাই হিল ও খোলা চুলে এবং পরে কালো পোশাকের সঙ্গে বেল্টে দেখা গেছে তাকে।