প্রটোকলে থাকা অবস্থায় মৃ্ত্যুর কোলে ঢলে পড়েন এলজিইডি নির্বাহী প্রকৌশলী

Mofossal Barta
প্রকাশিত June 22, 2024, 12:51 PM
প্রটোকলে থাকা অবস্থায় মৃ্ত্যুর কোলে ঢলে পড়েন এলজিইডি নির্বাহী প্রকৌশলী
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রির্পোটার
মোঃ সুজন
পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর আগমন উপলক্ষ্যে প্রটোকলে থাকা অবস্থায় এলজিইডির বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে।

ব্যুরো প্রধান,বরগুনাঃ
শুক্রবার (২১ জুন) সকালে কুয়াকাটায় পটুয়াখালীর এলজিইডির প্রধান প্রকৌশলী অবস্থান করছিলেন। তার সঙ্গে থাকাকালীন শারীরিক অসুস্থতা বোধ করে ঢলে পড়লে তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে দূরত্ব পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা গেছে তিনি স্ট্রোক করেছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন পটুয়াখালী জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনের জন্য বৃহস্পতিবার (২০ জুন) দুই দিনের সরকারি সফরে পটুয়াখালী আসেন।