সিনিয়র এস্টাপ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ পাকার মাথা সাকিনস্থ জনৈক কামাল এর বন্ধ চা দোকানের সামনে ভোলা টু ইলিশাগামী রাস্তার উপর থেকে ১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২২-০৬-২০২৪ তারিখ ১৮.৫৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ পাকার মাথা সাকিনস্থ জনৈক কামাল এর বন্ধ চা দোকানের সামনে ভোলা টু ইলিশাগামী রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রহিম @ বাদশা সিকদার (৪০), পিতা-মৃত সিদ্দিক সিকদার, মাতা-নুর বেগম, সাং-বাঘার হাওলা, ০৫নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউপি, থানা ও জেলা- ভোলাকে নিকট হইতে ১(এক) কেজি গাঁজা সহ গ্র্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।