বরিশালে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু , এলাকাজুড়ে আতঙ্ক

Mofossal Barta
প্রকাশিত June 25, 2024, 18:58 PM
বরিশালে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু , এলাকাজুড়ে আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল :

বরিশালের হিজলা উপজেলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ফাহিমা বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর জমাদ্দার জানান, সকালে ওই গৃহবধূ ঘর ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় গর্ত থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়। দুর্গম ওই গ্রাম থেকে হাসপাতালে আনতে আনতে পথে মারা যান তিনি। এ ঘটনার পর ওই গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
তবে তাকে কোন সাপ কামড় দিয়েছে তা জানেন না বলে জানান এই ইউপি সদস্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদুল হক কাওসার বলেন, সাপের কাটা এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে।
এরপর তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানান এই চিকিৎসক।