ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, চলাচল বন্ধ

Mofossal Barta
প্রকাশিত November 11, 2025, 14:18 PM
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, চলাচল বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।