ডেক্স নিউজ,
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের কথা সোমবার (২ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিশেষ স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে দূতাবাস জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত সেই দেশগুলোর ক্ষেত্রেই এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
বাংলাদেশও এই তালিকার অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে অভিবাসী ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে