• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

Mofossal Barta
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ১৬:৪৪ অপরাহ্ণ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ

সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তবে এর জবাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সামাজাকি যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।

এর আগে সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।
Suborno tv