• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাত বন্ধে পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৩:৩০ অপরাহ্ণ
সংঘাত বন্ধে পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে এতকিছু পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে, এখনও আমরা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চাই।
শুক্রবার পাকিস্তান দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায়। এমনকি সীমান্ত এলাকাতেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে।