• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুতিনের হুঁশিয়ারি

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুতিনের হুঁশিয়ারি
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ সামরিক অভিযান ও পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আগ্রাসনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মস্কো স্পষ্ট করে দিয়েছে যে ওয়াশিংটন ও তেল আবিবের এই হঠকারী পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাশিয়া সতর্ক করে জানিয়েছে, এই মানবসৃষ্ট সংকটের ফলে উদ্ভূত যেকোনো নেতিবাচক পরিণতি এবং সহিংসতার ঊর্ধ্বগতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে।

তারা এই অভিযানকে একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, এই যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।