অনলাইন ডেক্স,
ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে কানাডায় বিপুল মূল্যের সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, টরন্টোতে তার স্ত্রীর নামে কেনা একটি বাড়ি রয়েছে, যেটির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম আসংগৃহীত থাকে লো এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।
পত্রিকাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, কানাডার ভূমি নিবন্ধন অফিস ‘সার্ভিস অন্টারিও’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালের ২৮ মার্চ আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে বাড়িটি কেনা হয়। কেনার সময় প্রায় ১২ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেলেও বর্তমানে এর দাম ২০ কোটি টাকা ছাড়িয়েছে।