এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা!

Mofossal Barta
প্রকাশিত November 22, 2026, 10:14 AM
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা!
সংবাদটি শেয়ার করুন....

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
‎
‎
‎রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
‎
‎
‎এদিন ভোর সাড়ে ৫টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ওই সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন তার বাবা-মা। পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’
‎
‎