২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেন করা হবে: সড়ক মন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত April 26, 2026, 19:18 PM
২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেন করা হবে: সড়ক মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

২০৪০ সালের মধ্যে ১০২ কিলোমিটার মহাসড়ক ৮-লেনে উন্নীত করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘একই পরিকল্পনার আওতায় ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬-লেনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে মহাসড়কগুলো ধাপে ধাপে প্রশস্ত ও আধুনিকায়ন করা হচ্ছে।’

তিনি আরও জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বর্তমানে চলমান কোনো প্রকল্পকে ফাস্ট ট্র্যাক হিসেবে চিহ্নিত করা হয়নি।