বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

Mofossal Barta
প্রকাশিত September 6, 2026, 08:41 AM
বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)। এ লক্ষ্যে চিকিৎসার আগে, চিকিৎসাকালীন ও চিকিৎসা-পরবর্তী সময়ে রোগীদের সহায়তা বাড়ানো, টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং দুই দেশের স্বাস্থ্যখাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‎এ বিষয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে এমএইচটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দাতো সুরিয়াগান্ধী সুপ্পিয়াহর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।


‎বৈঠকে এমএইচটিসির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা এবং মালয়েশিয়া-বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড রিলেশনস অ্যাসোসিয়েশনের নির্বাহী চেয়ারম্যান মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, বাণিজ্য উইংয়ের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ ও তৃতীয় সচিব (রাজনৈতিক) এস এম সায়েম বৈঠকে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা নিতে আসার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের জটিলতা কমিয়ে পুরো ‘পেশেন্ট জার্নি’ আরও নির্বিঘ্ন করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ সময় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় সহায়তা, চিকিৎসা-পরবর্তী ফলো-আপ এবং টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।