• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজ যে দামে কেনা যাবে এক ভরি স্বর্ণ

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৩:৫০ অপরাহ্ণ
আজ যে দামে কেনা যাবে এক ভরি স্বর্ণ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
সর্বশেষ দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম। সে অনুযায়ী আজ রোববার (২৬ অক্টোবর) দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

এর আগে গত বুধবার (২২ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানো ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে আট হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম।

  1. আজ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ আট হাজার ৯৯৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হচ্ছে এক লাখ ৪২ হাজার ২১৯ টাকায়।