অনলাইন ডেক্স,
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে সরকারপ্রধান মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিনের প্রথম কর্মসূচি ছিল প্রতিবন্ধীকে নিয়োগপত্র প্রদান। এরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।
উপ প্রেস সচিব শিপলু বলেন, “প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।