• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

‎নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাস্টি বোর্ডে ইশরাক হোসেন ছাড়াও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‎অন্যদিকে নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। সদস্য হিসেবে রয়েছেন ইশরাক হোসেনসহ একই চারজন সংসদ সদস্য।

‎এ ছাড়া পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সদস্য-সচিব এবং ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।