• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ণ
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎দেশে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। সেই সঙ্গে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎বুধবার (২৯ জুলাই) পুলিশ সদর দফতরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

‎এ সময় সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

‎পুলিশ সদর দফতরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎অপরাধ যাতে বাড়তে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম। হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।