অনলাইন ডেক্স,
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগ-দখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা একটি আইন নিয়ে চিন্তা করছি। বাংলাদেশের দেওয়ানি (সিভিল) মামলার অধিকাংশই আসে সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে। তাই সম্পত্তি হস্তান্তর আইনে একটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছি। আমাদের মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে অসিয়তনামার বিধান রয়েছে। একজন বাবা-মা যদি তাঁর সন্তানদের নামে হেবা করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে সম্পত্তি তাঁর হাতছাড়া হয়ে যায়। বাবা-মা তখন সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। যদি সন্তানরা তাঁদের দেখাশোনা না করে, তাহলে তাঁদের আর কিছু করার থাকে না। তাঁরা অসহায় হয়ে পড়েন।
আসাদুজ্জামান বলেন, ‘বিকল্প হিসেবে হেবার পাশাপাশি সম্পত্তি হস্তান্তর আইনে গিফটের (উপহার) একটি ধারা রয়েছে। হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন। আমরা ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের (ডিসিশন) ওপর নির্ভর (রিলাই) করে সেই বিধানটি আরও বিস্তৃত (এক্সপ্যান্ড) করতে চাই। সেখানে গিফটের ক্ষেত্রে ইউসুফ্রাক্ট রাইট (জীবনস্বত্ব) রাখতে চাই