• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা

Mofossal Barta
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

‎গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশ থেকে ফেরার পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় সারজিস আলমকে বহনকারী নোহা মাইক্রোবাসে সেভেন আপের বোতল ছোঁড়া হয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙ্গে যায়। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন। অনুষ্ঠানটিতে এনসিপি নেতা সারজিস আলম ছাড়াও মাহমুদা মিতুও অংশ নেন। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনও হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

‎পরবর্তী সময়ে এনসিপির নেতাকর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের জাতীয় নাগরিক পাটির (এনসিপি) গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

‎এদিকে গোলাপগঞ্জের অনুষ্ঠান শেষ করে পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কানাইঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।