অনলাইন ডেক্স,
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যাওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি ভা/ঙ’চুরের অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে বসতবাড়ির বিভিন্ন অংশ গুঁ’ড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খেজুরতলা গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়াকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের বি’চ্ছেদ হলে তিনি রিমাকে বিয়ে করেন। পরে তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়াকে বিয়ে করে তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সেই বিরোধের জের ধরে রবিবার সকালে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা একটি এক্সকাভেটর এনে রফিউদ্দিনের বাড়ির দেয়াল, কক্ষসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং পরে ভা/ঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিদেশে অবস্থানরত রফিউদ্দিন দাবি করেছেন, পরিকল্পিতভাবে তার বাড়ি ভা/ঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ফ