২১ ঘণ্টা পর মুচলেকায় মাহদীসহ ৩ জনের মুক্তি

Mofossal Barta
প্রকাশিত August 18, 2026, 19:49 PM
২১ ঘণ্টা পর মুচলেকায় মাহদীসহ ৩ জনের মুক্তি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মুছলেকায় মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকায় তাদের মুক্তি দেওয়া হয়।

‎মুক্তি পাওয়া অন্য দুজন হলেন মীর্জা সুমন ও রাজু।

‎জানা গেছে, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে হবিগঞ্জে একটি বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ মাহদী হাসানসহ তিনজনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যায়।

‎এরপর দীর্ঘ সময় তারা থানায় অবস্থান করায় বিষয়টি নিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়। আটকের বিষয়টি জানতে ও খোঁজ নিতে ঢাকা থেকে হবিগঞ্জে আসেন ফারজানা আহমেদ। তিনি জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব।