অনলাইন ডেক্স,
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ‘ফিটিংবাজ’ ও অপহরণকারী চক্রের দুই নারীসহ পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং বিভিন্ন মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জামগড়া ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল বসুন্ধরা ও এরফান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা কথিত ‘হানি টেপ’ কৌশলে ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।