ডেক্স,
দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় এ সংবাদ দেন তিনি।
ন্যান্সি ফেসবুকে লিখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলাটা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে।’
তিনি লিখেছেন, দীর্ঘ কয়েক বছরের একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ন্যান্সি আরও লিখেছেন, আমাদের নিয়ে যারা উদ্বিগ্ন হয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা আমাদের সিদ্ধান্তটি বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।