পলাশবাড়ীতে চাল চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Mofossal Barta
প্রকাশিত June 20, 2024, 15:39 PM
পলাশবাড়ীতে চাল চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ আব্দুর রাজ্জাক সরকার,
ব্যুরো প্রধান গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী সরকারি খাদ্য গুদাম থেকে ১৩১ মেট্রিক টন চাল,৬৮ মেট্রিক টন গম ও ৩৪৯২৬টি খালি বস্তা চুরির সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকিসহ এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পলাশবাড়ীর সাংবাদিক সমাজ।

২০জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টর্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংবাদিক নুরুল ইসলাম,ফেরদৌস মিয়া,শহিদুল ইসলাম,রবিউল ইসলাম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পলাশবাড়ী উপজেলার সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,মতিন মোহাম্মাদসহ আরো অনেকে।

বক্তরা বলেন,গত মাসে পলাশবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকীকে সিলেট বিভাগে বদলী করা হলেও তিনি যখন যাচ্ছিলেন না তখন জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়,কমিটি চলতি মাসে ওই পরিমান চাল,গম ঘাটতি পাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় সাধারণ ডায়রি করেন।যা দুদকে প্রেরণ করা হয়েছে। এই চুরির ঘটনায় শুধু খাদ্য গুদাম কর্মকর্তা নয় পলাশবাড়ীর কিছু অসাধু ব্যবসায়ী জড়িত আছে,তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানানো হয়।