অনলাইন ডেক্স,
কুষ্টিয়ার দৌলতপুরে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধ’র্ষ’ণ’চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার শিক্ষক উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আবরার মাদ্রাসায় কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস চলাকালে শি’শু’টিকে অফিসকক্ষে ডেকে নিয়ে ধ’র্ষ’ণ’চেষ্টার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। এ সময় শি’শু’টির চিৎকার শুনে সহপাঠী ও স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও শি’শু’টির মা রাজি হননি। পরে ২০ অক্টোবর তিনি থানায় লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে মা’ম’লা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।