মাহাবুবুল কবির হিরু স্টাফ রিপোর্টার মফস্বল বার্তা
সকাল সাতটা সোনারগাঁও হোটেলের সামনে থেকে কাওরান বাজারের দিকে হাঁটতেছিলাম কোন একটা হোটেলে কিছু খাওয়ার জন্য ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় চোখ ফ্রেমে যায়, বাইসাইকেলের উপরে একটি ছেলে ঘুমিয়ে আছে , ঘুমোনোর দৃশ্যটা ছিল অদ্ভুত মনটার ভিতরে যেমন খারাপ লাগতেছিল তেমনি চোখে আটকে গেল ছবিটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এরপর কৌতুহল হলো, লোকটি সম্পর্কে জানাতে আশেপাশে লোকের কাছে জিজ্ঞেস করতে শুরু করলাম,যা শুনলাম তা শুনে নিজের ভিতর থেকে একটা অজানা কান্না বেরিয়ে এলো, ছেলেটা আসলে ড্রাগ এডিক্টেড নয়, কোন নেশা করে না, সংসারে চাপ আছে এই বাইসাইকেলটিতেই সারারাত কাওরান বাজারের বিভিন্ন জায়গায় সাইকেলের পিছনের এই বক্সটিতে করে মাল পৌঁছে দেয়, তাতে যে পারিশ্রমিক পায় তাতে চলে না সকালবেলা ক্লান্ত হয়ে এভাবে রাস্তার উপরে সাইকেলের উপরেই ঘুমিয়ে থাকে, কারণ সাইকেলটা চুরি হয়ে গেলে তার উপার্জনের আর কোন পথ থাকবে না।সকাল দশটায় যখন সাইকেল রাখার জায়গাটার দোকানগুলি খোলে তখন সে আবার বেরিয়ে পড়ে সারাদিনের কাজের জন্য, আবার সন্ধ্যা হয়ে আসে, তখন কিছুক্ষণ আবার এভাবেই ঘুমিয়ে নেয় কোথাও, তারপর আবার সারারাত, জীবনটা এভাবেই চলে আসছে, কিন্তু আর কতদিন আর কতদিন দেখবো এ ধরনের দৃশ্য হয়তো বাংলাদেশের আনাচে-কানাচে হাজারো ঘটনা এভাবে ঘটতেছে, তবে আমরা চাই বাংলাদেশের মানুষ সবাই একটা ভালো কাজের জায়গায় পৌঁছাক, একটা ভালো কাজের ব্যবস্থা হোক যাতে সে পরিবার নিয়ে সামান্যতম শান্তিতে থাকতে পারে, দর্শক বিষয়টা ছিল অত্যন্ত বেদনাদায়ক তাই আপনাদের সাথে শেয়ার করলাম। জানিনা পৃথিবীতে কত দিন বাঁচবো তবে আশা রাখি আল্লাহর উপর ভরসা রাখে একদিন এই পৃথিবীর সকল মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে দুবেলা পেটপুরে খেতে পারবে এ কামনাই বিদায় নিচ্ছি।