মনোনয়ন বঞ্চিতদের দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান তারেক রহমানের

Mofossal Barta
প্রকাশিত November 3, 2025, 09:19 AM
মনোনয়ন বঞ্চিতদের দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান তারেক রহমানের
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসাথে, এ বিষয়ে প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে। এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।

দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী থাকার ফলে সবাই মনোনয়ন পাওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধীদের বিরুদ্ধে রাজপথে ছিল এমন রাজনৈতিক দলকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো দেশের অনেক সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। সর্বস্তরের নেতা কর্মী ও সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা- দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতা মেনে নেবেন এবং দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে গণ্য করবেন। চারপাশে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে রয়েছে। প্রতিপক্ষ যেন আপনাদের বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি।