ডেক্স নিউজ,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুনরায় আমির নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিশেষ বার্তায় জমিয়ত সভাপতি জামায়াত আমীরের স্বাস্থ্য কামনা করে বলেন, আশা করি ডা. শফিকুর রহমান আগামীতে ইতিবাচক রাজনীতিতে যথাযথ ভূমিকা পালন করবেন।
রুকনদের ভোটে আবারও ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।