প্রথমবার বিএনপির মনোনয়ন পেলেন যারা

Mofossal Barta
প্রকাশিত November 4, 2025, 13:45 PM
প্রথমবার বিএনপির মনোনয়ন পেলেন যারা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ।

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা বিএনপি। এর মধ্যে কয়েকটি আসনে মনোনয়ন পেয়েছেন একেবারে নতুন মুখ, যারা আগে কখনো জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো দলের মনোনয়ন পাননি। এবার মনোনয়ন প্রদানে তরুণ, পেশাজীবী, শিক্ষিত ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিচ্ছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচনে লড়তে দল মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মাঠে সক্রিয়, কিন্তু এখনও প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়া নেতাদের মধ্যে থেকেই এবার নতুনদের বাছাই করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে নেওয়া সাক্ষাৎকারে তাদের পারফরম্যান্স ও তৃণমূলে অবস্থান মূল্যায়ন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।