বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

Mofossal Barta
প্রকাশিত November 9, 2025, 09:38 AM
বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমার কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব।’

স্নিগ্ধ বলেন, ‘আপনারা জানেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে।
আগামী নির্বাচনে আমি এক্সপেক্ট করি যে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসব মুখর করবেন। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটাই আমি আশা করি।’