ঢাকা-১৪ আসনের ৮ নং ওয়ার্ড শাহআলী থানা বিএনপি-এর উদ্যোগে মতবিনিময় সভা

Mofossal Barta
প্রকাশিত November 9, 2025, 21:08 PM
ঢাকা-১৪ আসনের ৮ নং ওয়ার্ড শাহআলী থানা বিএনপি-এর উদ্যোগে মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ

ঢাকা-১৪ আসনের ৮ নং ওয়ার্ড শাহআলী থানা বিএনপি-এর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ঢাকা-১৪ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, ওয়ার্ডের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ওয়ার্ডের সমস্যা ও সমাধান, নির্বাচনী প্রস্তুতি, ভোটার সংযোগ, মাঠ পর্যায়ের কার্যক্রম ও ঐক্যবদ্ধ প্রচারণা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি সকলকে আহ্বান জানান—
একতা, সাহস ও ধৈর্য ধরে কাজ করুন—পরিবর্তনের ভোর আসবেই।
সানজিদা ইসলাম তুলি গত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ-বিদেশে তিনি বেশ প্রশংসিত হন। তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।