• ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে এমপি ডঃ শফিকুল ইসলাম মাসুদ এর শ্রদ্ধা নিবেদন

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৭:০০ অপরাহ্ণ
বাউফলে এমপি ডঃ শফিকুল ইসলাম মাসুদ এর শ্রদ্ধা নিবেদন
সংবাদটি শেয়ার করুন....

বাউফল প্রতিনিধি সঞ্জয় দেবনাথ ঃ-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠের শহীদ বেদীতে ফুল দিয়েছে শ্রদ্ধা নিবেদন করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড, শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা প্রশাসন।
রাত বারোটা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ডঃ শফিকুল ইসলাম মাসুদ। এরপরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
শহীদ বেদীতে দাড়িয়ে শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এর
পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঐ সময় উপজেলা প্রশাসন থানা অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান সহ সকল স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।