• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
অর্থনীতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সেইসাথে বিনিয়োগ বাড়াতে হবে।

বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি।

শুক্রবার বিকেলে নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতির জন্য সংকটময় পরিস্থিতি তা কাটাতে হলে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি নিয়েও কাজ করছে। শিক্ষার মানোন্নয়নেও সরকার কাজ করছে।