• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিবিসির কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ছাত্রনেতা মাহদীর

Mofossal Barta
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
বিবিসির কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ছাত্রনেতা মাহদীর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন।
গত ৮ মার্চ মাহদী হাসানের আইনজীবীর মাধ্যমে লন্ডনে অবস্থিত বিবিসির মহাপরিচালক এবং ঢাকায় বিবিসি বাংলার প্রধান সম্পাদকের কাছে এই নোটিশ পাঠানো হয়। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মাহদী হাসানের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে তাকে নিয়ে ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্য প্রচার করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, তার কাছে প্রায় ৪০ লাখ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। মাহদী হাসান এই তথ্যটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।