এবার দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা

Mofossal Barta
প্রকাশিত August 21, 2026, 10:56 AM
এবার দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।
‎ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য যে এলাকা নির্ধারণ করা হয়েছে, সেখানেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

‎আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নাম দেওয়া হয়েছে। মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।