অনলাইন ডেক্স,
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তার শ্বশুর নুর ইসলামের প্রতিষ্ঠান ‘ফু-ওয়াং বোলিং সার্ভিসেস লিমিটেডে’ একের পর এক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের একটি জাতীয় পত্রিকার বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের পর সরকারি নানা সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। এর ফলে সরকার ভুক্তভোগীকেই হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনার পর রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
সালমানের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ যে তাড়াহুড়ো দেখিয়েছে সেটি বিরল।
জানা গেছে সালমান মুক্তাদিরকে বিয়ে করার কারণে তার শ্বশুর নুর ইসলাম মেয়ে দিশা ইসলামের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন।
এদিকে তার প্রতিষ্ঠান ‘ফুয়াং বোলিং সার্ভিসেস লিমিটেডে’ একের পর এক অভিযান চালানো হচ্ছে। নুর ইসলাম প্রায় ৩০ বছরের অধিক সময় থেকে কানাডার নাগরিক। আন্তর্জাতিক ব্যবসায়ী, টস বন্ড এর সাথে তার কোন সম্পর্ক নেই।
গত ২৬ সেপ্টেম্বর ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার এক সপ্তাহের মধ্যে সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানোর ঘটনাগুলো ঘটেছে।