কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাস পর ১৫টি দানসিন্দুক খুলে ৫১ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে এ অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টাকা গণনা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়। পরে রাত সোয়া ১০টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ টাকার পরিমাণ নিশ্চিত করেন।
টাকা গণনায় মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। গণনা শেষে পুলিশি পাহারায় টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে।
এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।