অনলাইন ডেক্স,
টাঙ্গাইলের গোপালপুরে ধর্ষণের বিচার চেয়ে ৭০ বছর বয়সী আরশেদ আলীর বাড়িতে টানা চারদিন অনশন করা ৮০ বছর বয়সী শাহিদা বেগমকে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে ঘাটাইল উপজেলার কলেজ রোডের এক নিকাহ রেজিস্টারের কার্যালয়ে তাদের বিয়ে হয়।
শাহিদার পরিবারের অভিযোগ, ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আরশেদ আলী তাকে ধ’র্ষ’ণ করেন। পরে বিচারের দাবিতে শাহিদা তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাতে আরশেদ আলীর ছেলে ও স্বজনরা শাহিদাকে ইজিবাইকে করে নিকাহ রেজিস্টারের কার্যালয়ে নিয়ে যান।
আরশেদের ছেলে জুয়েল হোসেন অবশ্য ধ”র্ষ’ণে’র অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ষড়যন্ত্র করে তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পারিবারিক সম্মান রক্ষায় শাহিদাকে রাজি করিয়ে ৫০ হাজার টাকা কাবিনে বিয়ে দেওয়া হয়েছে।
গোপালপুর থানার ওসি জানান, শাহিদা থানায় উপস্থিত না হওয়ায় মা’ম’লা নেওয়া হয়নি। তিনি চাইলে অভিযোগের ভিত্তিতে মা’ম’লা নেওয়া হবে।