বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে যা বললেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা

Mofossal Barta
প্রকাশিত October 5, 2026, 16:33 PM
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে যা বললেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা
সংবাদটি শেয়ার করুন....

৮ অক্টোবর হতে ২৯ অক্টোবর পর্যন্ত (২২ দিন) উক্ত সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
‎
‎ তারই ধারাবাহিকতায় আজ দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সচেতনতামূলক বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
‎
‎এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস অফিসার মোঃ নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সুমন সিকদার, ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।