অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 5, 2026, 16:38 PM
অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের  ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।। অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৫ অক্টোবর-২০২৬ সোমবার শহরের লালবাগ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম,
‎সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার,ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান,
‎ডিরেক্টর লায়ন মোঃ রফিকুল আমিন বাবু,
‎ডিরেক্টর লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা , ডিরেক্টর লায়ন মোঃ মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন এএফএম শফিকুল ইসলাম দুলু , লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
‎উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়।
‎ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল মতিন ও ডাঃ মোঃ ইসতিয়াক চৌধুরী।
‎