অনলাইন ডেক্স,
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের (জিএফওপি) ব্যানারে এ সভা হয়। পরে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। তাদের প্রধান দাবি, সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করা।
পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।
নেতারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের কথাও জানান।