দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত

Mofossal Barta
প্রকাশিত October 5, 2026, 16:35 PM
দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী দিনাজপুর প্রতিনিধি। সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতে ও বর্ণাঢ্য র‍্যালী
‎ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস -২০২৬ পালিত হয়েছে।
‎
‎এ উপলক্ষে গণপূর্ত বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর-২০২৬ সোমবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ( কাঞ্চন) সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
‎
‎ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা প্রমুখ।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার।
‎
‎এ সময় দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে সকাল দশটায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।
‎