রাজাপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক, একজনের কারাদণ্ড

Mofossal Barta
প্রকাশিত October 6, 2026, 13:22 PM
রাজাপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক, একজনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে রাজীব হাওলাদার নামের একজনকে ১০৫ পিস ইয়াবাসহ আটকের পর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তাজরিফ নামের অপর যুবকের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
‎
‎​উপজেলার নৈকাঠি গ্রামে আজ মঙ্গলবার সকালে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
‎
‎​স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি গ্রাম এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজীব হাওলাদার ও তাজরিফকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। আটক রাজীবের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজীব।
‎
‎তিনি রাজীবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করেন।
‎
‎​অন্যদিকে একই অভিযানে আটক তাজরিফের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের পরিমাণ বেশি হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
‎
‎​বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের বিচার শেষ করে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অপর আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে।