এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর

Mofossal Barta
প্রকাশিত November 20, 2026, 10:39 AM
এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর
সংবাদটি শেয়ার করুন....

ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কল্যাণে সব দলের ঐক্য কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
‎
‎
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের জেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‎
‎
‎দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছিল, তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। ২০২৪ সালের আগস্টের পর বিএনপি এবং এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—প্রত্যেকেই নিজ নিজ আদর্শে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
‎
‎বিএনপিকে উদ্দেশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা দেশের মানুষ আবার ভুল করেছি। যাদের আমরা স্টিয়ারিংয়ের আসনে বসালাম, দেখলাম পুরোনোকেই নতুনভাবে শাড়ি পরিয়ে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
‎
‎অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা দলের নামে যা করছেন—জ্বালাও-পোড়াও ও থানা জ্বালিয়ে দিচ্ছেন, এটা কোনো কল্যাণের রাজনীতি নয়। আপনারা কী চান? আসুন আমরা সবাই এক হয়ে, সব দল মিলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করি। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ—এগুলো পরিহার করি। দেশের ৯২ শতাংশ মুসলমানকে সামনে রেখে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, তবে ইতিহাস বলছে একটি স্বর্ণযুগ সৃষ্টি হবে।