শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ, ট্রাইব্যুনালে ইনু-দীপু মণিসহ ১১ আসামি

Mofossal Barta
প্রকাশিত October 7, 2026, 14:49 PM
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ, ট্রাইব্যুনালে ইনু-দীপু মণিসহ ১১ আসামি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার দিন ধার্য রয়েছে।
‎
‎আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৭ আগস্ট শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন দাখিলকৃত অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময়ে এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। ফলে বর্তমানে এ মামলার মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।
‎
‎পলাতক আসামিদের উপস্থিতির বিষয়ে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা আদালতে হাজির হননি। এর ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর পলাতক ওই ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করা হয়েছিল।
‎
‎কারাগারে থাকা গ্রেপ্তার ১১ জন আসামি হলেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রূপা।