চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা

Mofossal Barta
প্রকাশিত October 18, 2026, 12:17 PM
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম ও কলকাতা রুটে আরও তিনটি ট্রেন চালুর কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।
‎
‎তিনি বলেন, রাজশাহী থেকে তিনটি ট্রেন চালু হবে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলবে। অন্য দুটি রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে চলাচল করবে।
‎
‎সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সঠিক তথ্য প্রচার করতে হবে। এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায়।
‎
‎এর আগে রাজশাহী থেকে ছয়টি ট্রেন পুনরায় চালুর বিষয়ে ভূমন্ত্রীর বরাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তিনটি ট্রেন চালুর কথা জানান।
‎
‎