‎মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি

Mofossal Barta
প্রকাশিত October 26, 2026, 12:48 PM
‎মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছর সরকারিভাবে প্যাট্রোনাইজ করে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখরা তৈরি করা হয়েছে।এটা কে নির্মুল করবে। দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লক্ষ ১৫ হাজার, আমরা এই বছরে ২০ হাজার লোক নিয়োগ দিব। কিন্তু আমাদের এক সাথে ২০ হাজার লোককে প্রশিক্ষন দেওয়ার মত জায়গা নেই।
‎
‎তিনি বলেন, এখন নতুন প্রশিক্ষন কেন্দ্র তৈরি করতে হবে। একটা এটকা দেশের উন্নয়নের জন্য কোন শর্টকার্ট ভূমিকা নেই্। আপনারা সবাই মিলে যদি সরকারকে সহযোগিতা না করেন, তাহলে দেশ আগাবে না। দেশের শান্তি-সম্মৃদ্ধি উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সকলে মিলে কাজ করব।
‎
‎রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদ প্রতিরোধে নানা নির্দেশনা দেন পুলিশ প্রধান মোঃ আলী হোসেন ফকির।
‎
‎তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত থাকবে। আপনারা জানেন কার ছেলে কি করে। তাই আপনাদের তথ্যের মাধ্যমেই কিশোর গ্যাংয়ের দৌরত্ব কমবে। সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে। যারা গুজব ও মব প্রতিরোধে কাজ করবে বলে জানান আইজিপি।
‎
‎দেশে যুবকদের অপরাধে জড়ানোর কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করে আলী হোসেন ফকির বলেন, প্রতিবছর দেশে ২৭ লক্ষ বেকার যোগ হচ্ছে। এদের ভিতরে হতাশা, এদের ভিতর যে জীবনী শক্তি আছে তা আমরা ব্যবহার করতে পারছি। ব্যবসায়ীরাও বিনিয়োগ করছে না। তারা টাকা ব্যংকে রেখে দিচ্ছে। বিনিয়োগ না আসলে কর্মসংস্থান তেরি হবে না।