• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা ইমরান শেখ বরখাস্ত

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা ইমরান শেখ বরখাস্ত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ গুনে গুনে ঘুষ নেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি উপসহকারী

‎কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

‎রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস।

‎অফিস আদেশে বলা হয়, ‘বোয়ালমারী উপজেলার সাতৈর “খ” ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক ওই কর্মচারীকে ২৬/০৭/২০২৬ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশে আরও বলা হয়, ‘বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন।

‎এর আগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। রোববার বিকেলে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নিতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়।